শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত র‌্যাব সদস্যের নাম ইমন আচার্য্য (বিপি নম্বর- ৯৮১৮২১৯২০৫)।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হলে আইসিসিইউ-২ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় সিলেট মহানগর পুলিশর একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এ সময় ছিনতাইকারীকে দৌড়ে পালাতে দেখে র‌্যাব সদস্য ইমন আচার্য্যও তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি ছিনতাইকারীকে ধরে ফেললে হামলাকারী ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, দায়িত্ব পালনরত পুলিশের ধাওয়া দেখে র‌্যাব সদস্য ইমন ঘটনাস্থলে সহায়তা করতে এগিয়ে যান। ছিনতাইকারীকে আটক করার মুহূর্তেই তাকে ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

অন্যদিকে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বুকের বাম পাশে গুরুতর ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে ইমন আচার্য্যের মৃত্যু হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});