শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বগুড়ায় কর্মস্থলে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় কর্মস্থলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আরিফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ কর্মকর্তা। তিনি বগুড়া পুলিশ লাইন্সে বেতার শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। শুক্রবার (২২ মে) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখার একটি কক্ষে তিনি আত্মহত্যা করেন। আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা থানার পদ্মবিল ঘরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

আরিফুলের সহকর্মী কনস্টেবল আব্দুল লতিফ জানান, বেতার শাখার দোতলার একটি কক্ষে তারা বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে আরিফুলকে তার বিছানায় দেখা যায়। সকালে তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা ধারণা করেন, তিনি নিচতলায় বেতার কক্ষে দায়িত্ব পালন করছেন। কিন্তু সকাল ১০টা পেরিয়ে গেলেও তার খোঁজ না পেয়ে পাশের একটি ওয়ার্কসপ রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।

খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, আরিফুলের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। তাদের সঙ্গে কথা বলা হয়েছে, পারিবারিক কোনো বিরোধের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ততার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});