শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণটি ঘটে। এ সময় খনিটিতে প্রায় ২৪৭ শ্রমিক ছিলেন।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল ৬টার মধ্যে অন্তত ২০০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা এবং দুর্ঘটনার কারণ তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা খনির প্রদেশ হিসেবে পরিচিত। এই প্রদেশটির আয়তন গ্রীসের চেয়েও বড়। এখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ লোকের বসবাস। গত বছর প্রদেশটিতে ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মূল উৎপাদনের এক তৃতীয়াংশ।

তবে শানসি প্রদেশের খনি শিল্পের নিরাপত্তা অত্যন্ত দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে প্রদেশটিতে কয়লা খনিতে হাজার হাজার দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।

সূত্র: সিএনএন



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});