শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লালমনিরহাটে বিজিবির অভিযান: সিরাপ ও মোটরসাইকেল জব্দ

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গতকাল ২২ মে ২০২৬ তারিখে ব্যাটালিয়নের আওতাধীন মোগলহাট ও বালারহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালারহাট এবং রাত সাড়ে নয়টার দিকে লালমনিরহাট সদরের মোগলহাট বিওপির আওতাধীন চওরাটারী এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযান চলাকালীন সন্দেহভাজন কিছু ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মোটরসাইকেল ও মালামাল ফেলে দৌড়ে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ২ লাখ ৫ হাজার টাকা মূল্যের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

​এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});