মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিক্যাল সেন্টার-এ ভর্তি করা হয়।

হিব্রু গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, দাঁতের চিকিৎসার জন্যই নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য প্রকাশ করে।

৭৬ বছর বয়সী এই ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, তার স্বাস্থ্যসংক্রান্ত বেশ কিছু তথ্য জনসমক্ষে প্রকাশ না করায় সমালোচনার মুখে পড়েছে সরকার। এর ফলে দেশজুড়ে নেতানিয়াহুর সামগ্রিক শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহু জানান, তিনি সম্প্রতি হাদাসাহ মেডিক্যাল সেন্টার-এ প্রোস্টেটের ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন।

তার দাবি, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সময় বিষয়টি প্রকাশ করলে সেটি ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার হতে পারত। তবে ঠিক কবে তার রোগ শনাক্ত হয়, কখন চিকিৎসা শুরু হয় বা শেষ হয়েছে—এসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নেতানিয়াহুর ঘোষণার সঙ্গে তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যানসার নির্ণয় ও চিকিৎসা সম্পর্কিত একটি অতিরিক্ত নথি প্রকাশ করা হয়। তবে সেই প্রতিবেদনে অর্ধেক পৃষ্ঠাজুড়ে মাত্র পাঁচটি অস্পষ্ট বিষয় ছিল এবং এটি কোন বছরের প্রতিবেদন সেটিও উল্লেখ করা হয়নি। এ ছাড়া কোনো নথিতেই হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতির ইঙ্গিত ছিল না।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়েছিল। এ ছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়।

বেনিয়ামিন নেতানিয়াহুর পেসমেকার বসানোর সময় প্রথমদিকে তার কার্যালয় ও হাসপাতাল জানিয়েছিল, পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য তিনি রামাত গানের শেবা মেডিক্যাল সেন্টার-এ এক রাত অবস্থান করেছিলেন।

তবে পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাস্তবে তার শরীরে একটি ত্বকের নিচে স্থাপনযোগ্য হৃদযন্ত্র পর্যবেক্ষণ যন্ত্র বসানো হয়েছিল। এরপরই প্রধানমন্ত্রীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

এক সপ্তাহ পর চিকিৎসকরা স্বীকার করেন, হাসপাতালে থাকার সময় করা ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। যদিও এরপরও তারা জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র ‘সম্পূর্ণ স্বাভাবিক’ রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});