মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঈদ উপলক্ষে নড়াগাতীতে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নে ৮২৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে খাশিয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৫২৮টি পরিবার এবং সংসদ সদস্যের সরকারি তহবিল থেকে আরও ৩০০টি পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে মোট ৮২৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,“পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে নড়াইল-১ আসনের জন্য ৬০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দ থেকে উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩ টন করে চাল বিতরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন,“সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায়, নি¤œআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। কোনো পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্যই এই ভিজিএফ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।”

এ সময় খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির, ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন