মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

যশোরে শীর্ষ সন্ত্রাসী অনিক অস্ত্র ও চাকুসহ আটক

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহমেদকে অস্ত্র, গুলি ও চাকুসহ আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার সন্ধ্যার পর শহরের শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে থেকে তাদের আটক করা হয়। অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর ছেলে এবং আটক তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুলের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাসসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, অনিক হাসান অনি শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে। এছাড়া সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন