বুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারতের ১০ নাবিককে মুক্তি দিলো ইরান

ঢাকা ইনফো২৪
মে ২৭, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানে আটক ১০ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৫ সালের জুলাই মাসে ইরানে আটক তেল ট্যাংকারে ছিলেন এই নাবিকরা। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর মুক্তি দেওয়া হয়েছে।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর জাস্ক বন্দরের কাছে এমভি হারবার ফিনিক্স জাহাজটি জব্দ করার পর নাবিকদের আটক, গ্রেপ্তার এবং কারারুদ্ধ করেছিল ইরান।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলা হয়, ‘নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে এবং তারা নিরাপদে আছেন। নাবিকদের দ্রুততম সময়ে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ডিরেক্টরেট জাহাজটি আটক বা গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। জাহাজ ট্র্যাকিং সাইটগুলো জাহাজটিকে পালাউ-পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার হিসেবে তালিকাভুক্ত করেছে।

সূত্র: আল জাজিরা



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});