বুধবার , ২৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনার ১৬ গ্রামে ঈদ-উল-আজহা উদযাপন

ঢাকা ইনফো২৪
মে ২৭, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার ১৬টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। হযরত কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থী ও কাদিয়ানী সম্প্রদায় প্রতি বছর সৌদি আরবের সাথে সংগতি রেখে এ ঈদ-উল-আজহা উদযাপন করে থাকেন। প্রায় ১৫০ বছর ধরে বরগুনার বিভিন্ন গ্রামে এভাবে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।

ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা রুহুল আমিন এই জামাতে ইমামতি করেন।

নামাজ শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মসজিদ প্রাঙ্গণেই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি করেন। এরপর তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরে যান এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুরা, খোন্তাকাটা, হোসনাবাদ ইউনিয়নের আনার জলিশা, কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের চিশতিয়া কাদেরীয়া সম্প্রদায়ের কয়েক হাজার অনুসারী প্রতি বছরই সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন।

এছাড়াও ঈদ উদযাপন করছেন বরগুনা পৌর শহরের আমতলা, সদর উপজেলার সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, আউয়াল নগর, উত্তর তক্তাবুনিয়া; পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া, কাকচিড়া; এবং তালতলী উপজেলার পশ্চিম ঝারাখালী ও করইবারিয়া গ্রামের প্রায় আড়াই হাজার মানুষ।

এ বিষয়ে বেতাগী মল্লিক বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি গোলাম সরোয়ার আহসান বলেন, “সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছর আমরা ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আজহা উদযাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরও আমরা ঈদ-উল আজহা উদযাপন করছি।”



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন