মঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: শাহজাহান এমপি

ঢাকা ইনফো২৪
জুন ২, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহ বিস্তার রোধে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো: শাহজাহান।

তিনি আরোও বলেন, মাদক, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার বিকল্প নেই।বর্তমান সময়ে কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের মাঠমুখী করতে পারলে তারা অপরাধ থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন,খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। একজন কিশোর যখন মাঠে সময় কাটায়, তখন তার বিপথগামী হওয়ার ঝুঁকি কমে যায়।মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে।

তরুণদের উদ্দেশ্য করে বলেন,তোমাদের হাতে দেশের ভবিষ্যৎ। মোবাইল আসক্তি, মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণ জরুরি।

মঙ্গলবার বিকালে শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে ক্রীড়াবিদ তাউছ মোহাম্মদ বেনী আমিন চৌধুরী পৃষ্ঠপোষকতায় নোয়াখালী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে সুপার কাপ-২৬ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শান্তনু কুমার দাশ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,ক্রীড়া সংগঠক নুরুল আমিন খাঁন,বাংলাদেশ ফুটবল ফেডারেল (বাফুফে) কাউন্সিলর ইকবাল বাহার আজাদসহ অনেকেই।

গেল ১৩ মে ৬ টি ছোটদের ৬ টি বড়দের মোট ১২টি দলের অংশগ্রহণে সুপার কাপ-২৬ খেলা উদ্বোধন হয়।ফাইনাল এ খেলায় ডায়ামিক এফসি দলকে ট্রাইবেকারে হারিয়ে ফাস্ট এ্যাটাক দল চ্যাম্পিয়ন হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।