বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, পাথরঘাটায় ১২ মাঝিমাল্লার কারাদণ্ড

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

সরকার ঘোষিত ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরার অভিযোগে এফবি নাজমা-২ নামে একটি মাছ ধরার ট্রলার আটক করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ।

জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মাছ শিকারের সময় ট্রলারটি আটক করা হয়। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে বুধবার দুপুরে আটক ট্রলারসহ ১২ জন মাঝিমাল্লাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন এবং মৎস্য উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক জানান, নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করছে। তিনি বলেন, “সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞার সময় কোনো ট্রলার বা জেলে সাগরে মাছ ধরতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।