বুধবার , ৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগে গাছে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ঢাকা ইনফো২৪
জুন ৩, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামে সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখে জনতা।

খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে এবং নির্যাতাকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নাটোর সদর থানার ওসি মনছুর রহমান জানান, গতকাল বিকালে সদর উপজেলার মদনহাট গ্রামের ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌছে দেয়ার কথা বলে একই গ্রামের শরিফুল ঘাসের জমিতে নিয়ে শিশুকে ধর্ষণ করে।

স্বজনরা ওই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে আজ সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। পরে ধর্ষকের বাড়ি ঘেরাও করে তাকে ধরে গাছের সাথে বেঁধে গণপিটুনি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।