বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা!

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

মমতা বন্দ্যোপাধ্যায় ও শরিফ ওসমান হাদি

মমতা বন্দ্যোপাধ্যায় ও শরিফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় একটি রাষ্ট্রদ্রোহের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক অজামিনযোগ্য ধারায় অভিযোগটি করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং।

অভিযোগকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি ও ঘৃণা সৃষ্টির অপচেষ্টা করেছেন। এছাড়া, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তার মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে।

রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের

রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের

অভিযোগপত্রে বলা হয়েছে, তার এ মন্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। একজন জননেতার বক্তব্যের প্রভাব ব্যাপক হতে পারে। ফলে এ ধরনের মন্তব্যের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। 

অভিযোগ গ্রহণের পর পুলিশ কী পদক্ষেপ করে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি ইতোমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

হাদি হত্যা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইঙ্গিত করে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।