শুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর শহরে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির কাঁচামালসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক নারী আটক হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারী শাপলা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ঈগল পরিবহনের একটি বক্সে অবস্থানরত সন্দেহভাজন নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে মাদক তৈরির কাঁচামাল থাকার কথা স্বীকার করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পরিবহনের বক্সে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব কাঁচামাল দিয়ে মরণ নেশা ক্রিস্টাল আইস বা মেথামফেটামিন তৈরি করা হয়।

এ ঘটনায় আটক শাপলা খাতুনকে শুক্রবার (১৩ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বলে শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।