রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না, ভবিষ্যতেও হবে না: পাকিস্তান

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সেলর গুল কায়সার সারওয়ানি

জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সেলর গুল কায়সার সারওয়ানি

জাতিসংঘ সাধারণ পরিষদে এক আলোচনায় পাকিস্তান জানিয়েছে, অবৈধভাবে কাশ্মীর দখল করে রেখেছে ভারত। জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সেলর গুল কায়সার সারওয়ানি একথা বলেন। 

তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কখনোই ছিল না, নেই এবং হবেও না’।

এর আগে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতনেনি হরিশ দাবি করেছিলেন যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সারওয়ানি বলেন, ‘ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত অমিমাংসিত বিষয়।’

তিনি বলেন, ‘কোনো ধরনের ধোঁয়াশা এই বিবাদের ঐতিহাসিক, আইনি এবং আন্তর্জাতিক চরিত্রকে পরিবর্তন করতে পারবে না।’

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, নিরাপত্তা পরিষদের বার্ষিক প্রতিবেদনে জম্মু ও কাশ্মীর এবং ফিলিস্তিন উভয় বিরোধের অব্যাহত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে, যা জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা অনুযায়ী সমাধান করা আবশ্যক। সূত্র: জিও নিউজ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।