রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নতুন উপজেলা গঠন করে সরকারি গেজেট প্রকাশ করেছে সরকার। লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে এ নতুন উপজেলার আওতায় থাকবে বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী ইউনিয়ন।

গত বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার অধীনস্থ ৯টি ইউনিয়ন নিয়ে নতুন এ উপজেলার প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, জনসংখ্যার চাপ কমানো এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি আদেশ অনুযায়ী, নতুন উপজেলার সীমানা নির্ধারণ, প্রশাসনিক কাঠামো গঠন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ প্রয়োজনীয় কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। পাশাপাশি উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের মতে, নতুন উপজেলা গঠনের ফলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে। একই সঙ্গে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।