রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

টাংগাইলের গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে” -এই প্রতিপাদ্য সামনে রেখে টাংগাইলের গোপালপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন, গোপালপুরের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত গোপালপুর উপজেলা শাখার সমন্নয়কারী মোঃ শাহজাহান আলী। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন গ্রাম আদালতের টাংগাইল জেলা মেনেজার সাইয়্যেদ আহমদ।

বক্তব্য রাখেন গোপালপুর থানার ও সি আনোয়ার হোসেন, গোপালপুর প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন, সমাজসেবা অফিসার এখলাস আহম্মেদ,টাংগাইল জেলা দি হাংগার প্রজেক্টের প্রতিনিধি সুমন মাহমুদ, ব্র‍্যাক এর ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, গ্রামীণ ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক মোঃ নাজির উদ্দিন, টি এম এস এসের ব্যবস্থাপক রাফিউল আলম, শক্তি ফাউন্ডেশনের মোঃ কামরুল হাসান, আশার ব্যবস্থাপক মোঃ হযরত আলী, এস এস এসের রাফিউল আলম,উদ্দীপনের খাদিজা খাতুন, এছরা স্থানীয় এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।