মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

প্রেমের টানে ভাঙল সংসার, স্ত্রীকে ছেড়ে শাশুড়িকে বিয়ে

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

প্রেমের টানে ভাঙল সংসার, স্ত্রীকে ছেড়ে শাশুড়িকে বিয়ে

প্রেমের টানে ভাঙল সংসার, স্ত্রীকে ছেড়ে শাশুড়িকে বিয়ে

প্রেমের টানে ভাঙল সংসার। নিজের স্ত্রীকে তালাক দিয়ে সাবেক শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকার।

খবরে বলা হয়, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক ও সামাজিক সমালোচনাকে উপেক্ষা করে তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন বলে দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। তাদের হাতে বিয়ের আইনি নথিপত্র এবং গলায় ফুলের মালা রয়েছে। ভিডিওতে তারা তাদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাতেও দেখা যায়।

ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেবে প্রকাশ করা হয়। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি কয়েক লাখবার দেখা হয় এবং অসংখ্য ব্যবহারকারী এ নিয়ে মন্তব্য ও প্রতিক্রিয়া জানান। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।