বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু


অক্টোবর ১, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির পাশে পানিতে পড়ে জান্নাতুল (৩) ও সানজাদুল (২) নামের দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের ইকবাল হোসেনের সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল জান্নাতুল ও সানজাদুল। কোনো একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুজনই পাশের জলাশয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ে তাদের ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

অসাবধানতাবশত যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য জলাশয় ও পুকুর সংলগ্ন এলাকায় ছোট শিশুদের চলাফেরায় অভিভাবক ও স্থানীয়দের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এলাকার সচেতন ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});