বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ ডলারে। দেশের ইতিহাসে এই প্রথমবার ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে মাথাপিছু আয়।

আজ ১০ জুন বুধবার প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে মাথাপিছু আয় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৩৪ হাজার ৩৬২ টাকা বেশি।

২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে ডলারে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও উন্নতি হয়েছে।

বিবিএসের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি। এদিকে চলতি অর্থবছরে দেশের অর্থনীতির আকারও নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমান বাজার মূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

এর আগের অর্থবছরে দেশের অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম করা এবং অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ানো দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।