সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ির চিকনচান কার্বারীপাড়ায় পানির অভাব দূর করলো সেনাবাহিনী

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করেছে সেনাবাহিনী।

সোমবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন- সদর জোনের উদ্যোগে চিকনচান কার্বারীপাড়ায় স্থাপিত সোলার প্যানেলচালিত পানি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসি। এতে এলাকার শতাধিক পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছে। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পটির সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দা স্বাগতা চাকমা বলেন, এতদিন আমরা বাধ্য হয়ে পাহাড়ি ঝিরি ও ছড়ার পানি ব্যবহার করতাম। এসব উৎসের পানি বর্ষাকালে দূষিত হয়ে যেত এবং শুষ্ক মৌসুমে তীব্র সংকট দেখা দিত। ফলে দৈনন্দিন জীবনযাত্রা ছিল অত্যন্ত কষ্টকর। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে পানিবাহিত রোগের ঝুঁকি সবসময়ই বিদ্যমান ছিল।

স্থানীয় জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে একটি টেকসই উন্নয়নমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং দুর্গম এলাকায় এ ধরনের প্রকল্প সম্প্রসারণের আহ্বান জানান।

উদ্বোধন শেষে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসি বলেন, ‘পাহাড়ি দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। সুপেয় পানির মতো মৌলিক প্রয়োজন পূরণে সোলার প্যানেলচালিত এই প্রকল্প একটি কার্যকর ও টেকসই উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়দের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রকল্পটির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।