বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সোমবার (১৫ জুন) বিমানটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়।

স্থানীয় এডওয়ার্ড বিমান ঘাঁটিতে বিধ্বস্ত হওয়ার সময় এতে বিমানটিতে সামরিক ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক ঠিকাদাররাও ছিলেন। লস অ্যাঞ্জেলস থেকে ৬০ মাইল বা প্রায় ৯৫ কিলোমিটার উত্তরে এ বিমানঘাঁটির অবস্থান।

বিধ্বস্তের সময় বিমানটি নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। পরীক্ষা চলাকালীন বিশাল বোমারু বিমানটি আগুনের গোলায় পরিণত হয়ে আছড়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও যা চোখে পড়ছিল।

বোয়িং নির্মিত এই বিশালাকার বিমানটির ধ্বংসাবশেষের যে চিত্র পাওয়া গেছে, তাতে কেবল দগ্ধ মাটিই দৃশ্যমান। কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ভয়াবহতার কারণে এই দুর্ঘটনা থেকে কারো বেঁচে ফেরা সম্ভব ছিল না।

বিমানঘাঁটি কর্তৃপক্ষ বিবৃতিতে আরও বলা হয়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। পরে আরও তথ্য জানানো হবে।

ঘটনাস্থলে কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, এডওয়ার্ডস বিমানঘাঁটি এক ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে এবং আমরা আটজন মহান দেশপ্রেমিককে হারিয়েছি। ১৯৫০ সাল থেকে ব্যবহৃত এই বি-৫২ বোমারু বিমানটি রাডার ব্যবস্থার আধুনিকায়নের পরীক্ষার জন্য উড্ডয়ন করেছিল।

বিমানঘাঁটি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ঘটনার পর রানওয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সব বিমানকে অন্য জায়গায় নামার নির্দেশ দেওয়া হয়।

হেইস বলেন, নিহতদের পরিবারকে না জানানো পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না। এর জন্য সারাদিন সময় লাগতে পারে।

বোয়িং কোম্পানি জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন তাদের কর্মী। কোম্পানিটি সব ভুক্তভোগীর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

১৯৫৪ সালে প্রথম উড্ডয়ন করা এই বি-৫২ ভারী বোমারু বিমানটি মূলত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধের জন্য নকশা করা হয়েছিল। বিশাল এই বিমানটি বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। এর ডানার দৈর্ঘ্য ১৮৫ ফুট (৫৬ মিটার) এবং লম্বায় এটি ১৫৯ ফুট (৪৮ মিটার)।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন