Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‎দুর্গাপুরে উপজেলা প্রশাসনের যাকাত ফান্ডের চেক বিতরণ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!


রাজশাহী দুর্গাপুরে ২৮ জন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে সংগৃহিত সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে।

‎‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা এর সভাপতিত্বে, শনিবার ১৪ (মার্চ) বেলা ২ টার সময় উপজেলা পরিষদের মিনি হলরুমে এই যাকাত ফান্ডের চেক বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ২৮ জন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের প্রতিজনকে ৩৭৭০ টাকা হারে চেক বিতরণ করা হয়।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাজেদুর রহমান, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম স্বপন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। দারিদ্রতা দূরীকরণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এক সাথে কাজ করতে হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।