বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

নাঙ্গলকোট থানা

নাঙ্গলকোট থানা

নাঙ্গলকোটে খালার বাড়ি থেকে ফেনীর বাসায় ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুলছাত্রী। রাতে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের জাফরের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

জরুরিসেবা ৯৯৯ এ ভুক্তভোগীর মায়ের ফোন পেয়ে থানা পুলিশ বুধবার (১৭ জুন) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে।

আটকরা হলেন- উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মোল্লা বাড়ির জয়নাল আহম্মদের ছেলে সিএনজিচালক রিয়াজ মোল্লা (২৬) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ (২৬)। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত সোমবার বিকেলে ভিকটিম স্কুলছাত্রী উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর গ্রামে তার খালার বাড়ি থেকে ফেনীর বাসার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা করে রওনা দেন। 

একপর্যায়ে একই ইউনিয়নের বোড়রা গ্রামে পৌঁছালে চালক তার অটোরিকশা নষ্ট হয়ে যাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে অন্য একটি (রিয়াজ মোল্লার) সিএনজিতে উঠিয়ে দেয়। রিয়াজ মোল্লা অটোরিকশা চালিয়ে জাকিরের মোড় নামক স্থানে গিয়ে তার বন্ধু ফয়েজ আহমেদকে সিএনজিতে ওঠায়।

আরও জানা যায়, অভিযুক্তরা স্কুলছাত্রীকে ফেনীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে চৌদ্দগ্রামের পদুয়াসহ বিভিন্ন এলাকায় ঘোরায়। পরে একইদিন রাত ৮টায় রিয়াজ ও ফয়েজ স্কুলশিক্ষার্থীকে তেতৈয়া গ্রামের জাফরের টিনশেড বাড়িতে নিয়ে যায়। পরে ফয়েজ, রিয়াজ মোল্লা এবং তাদের অপর সহযোগী আকরাম তিনজন রাতভর ধর্ষণ করে ওই শিক্ষার্থীকে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিম থানায় ধর্ষণ মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন