শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিল-হাইতি ম্যাচে জিতবে কে?

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

৪৮ দলের ঐতিহাসিক বিশ্বকাপ শুরুর আগেই ভাইরাল হয়েছিল ব্রাজিলের এই হাঙ্গর। রিও ডি জেনিরোর অ্যাকুয়ারিয়ামের হাঙ্গর রিতিনিয়া এবার জানাল ব্রাজিল-হাইতি ম্যাচের ফলাফল। রিতিনিয়া জয়ী দল হিসেবে বেছে নিয়েছে নিজ দেশ ব্রাজিলকেই।

বিশ্বকাপ এলেই বিশ্বজুড়ে বিভিন্ন প্রাণীদের দিয়ে ম্যাচের ভবিষ্যৎবাণী করাতে দেখা যায়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের সঠিক ফলাফল অনুমান করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতে এবারও অনেক জায়গায় হচ্ছে প্রাণীদের ভবিষ্যৎবাণী। রিও অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে নিয়ে এই আয়োজন করা হয়।

রিওর ভাইরাল হাঙ্গর ভবিষ্যৎবাণী করেছিল ব্রাজিল-মরক্কো ম্যাচের আগের দিন। রিতিনিয়ার সেই ভবিষ্যৎবাণী অবশ্য ভুল প্রমাণিত হয়েছে, মরক্কোর সঙ্গে ড্র করেছিল সেলেসাওরা।

আগের ম্যাচের মতো এবারও রিতিনিয়ার সামনে রাখা হয়েছিল দুটি খাবারের পাত্র। একটিতে ছিল ব্রাজিলের পতাকা, আরেকটিতে হাইতির। রিতিনিয়া বেছে নিয়েছে ব্রাজিলের পতাকাওয়ালা পাত্রকেই।

মরক্কোর বিপক্ষে তার ভবিষ্যৎবাণী না মিললেও হাইতিতে ঠিকই হারিয়ে দেবে ব্রাজিল, এমনটাই প্রত্যাশা অ্যাকুয়ারিয়ামের কর্মীদের। রিতিনিয়ার এইবারের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে আগামীকাল ভোরেই।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন