শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মাদপুর সাত মসজিদ হাউজিং ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাসার নিচে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং ভাড়া বাসা। দুপুরে জুম্মার নামাজ শেষ করে বাসার নিচে আসলে তিনটি মোটরসাইকেলযোগে ৬ জন এসে তার ভাইয়ের মুখে, কাঁধে ও বাম হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে এবং তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, তার ভাই নুরুল ইসলাম মোহাম্মাদপুর থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি ময়লার ব্যবসা করেন। তবে এ ঘটনা কারা বা কেন ঘটিয়েছে তা এখনো জানতে পারেননি বলে জানান তিনি।

৩৩ নম্বর ওয়ার্ডের বিএনপির ক্ষুদ্রঋণ সমবায় বিষয়ক সম্পাদক রাসেল হাওলাদার জানান, নুরুল ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি ময়লার ব্যবসা করেন। এলাকায় তিনি খুবই পরোপকারী। তার সাথে কথার বলার চেষ্টা করেছি। মুখে আঘাত থাকায় কথা বলতে পারেননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে নুরুল একটু সুস্থ হলে জানতে পারবো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর থেকে আঘাতে আহত হয়ে বিএনপির এক নেতা হাসপাতালে আসে। তার মুখে, কাঁধে-সহ কয়েক জায়গায় জখমের চিহ্ন আছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন