চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় ৮০০ কেজি চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
শুক্রবার (১৯ জুন) ভোর ৫টার সময় পতেঙ্গার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাসকৃত এসব চিনি আটক করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি. এন. সুমন আল মুকিত জানান, অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত চোরাকারবারিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।