শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান: বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ৪৫টি বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (১৯ জুন) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৭ জুন) বিকেলে ১১ বিজিবির অধীন জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সেগুন বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৪৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের সার্বিক দিকনির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল অভিযান চালায়।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নিয়ে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা সঙ্গে থাকা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে থাকা ৯৯ হাজার ৪৪টি খয়েরি রঙের ও ১ হাজার ১টি সবুজ রঙের ইয়াবাসহ মোট ১ লাখ ৪৫টি বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন