
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ ৫ জনকে জখম করেছে। অপর এক বাড়ী থেকে নিয়ে গেছে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার।ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ১৯ জুন) রাত ১ টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও আতাদী এলাকায়।পুলিশ ও এলাকাবাসি জানায়, ওই সময় ধন্দী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. গাফফার খান ওরফে ফরহাদ মাষ্টারের পুত্র কুমিল্লার মুরাদনগর থানার সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাকিবুল হাসান নাহিদ ছুটিতে বাড়ীতে আসে। এদিন রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রাস্তার পাশে বসে খোশ গল্প করছিলেন। এ সময় ১০/১২ জনে
আড়াইহাজারে ডাকাতি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ আহত ৫





