শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ এবং পৌর শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শহরের স্টেশন রোড, কলাবাগান, কাটপট্টি, স্টিমারঘাটসহ স্বাস্থ্য বিভাগের চিহ্নিত ডেঙ্গুর উৎপত্তিস্থলের সাতটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি), সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) মো. ফজলে রাব্বী আসিফের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে স্টেশন রোডের কমলা ফার্মেসিসহ অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।

অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন