শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

বাঁশখালীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠান বাস্তবায়ন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। 

এ সময় অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ মো. তাহের, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার প্রমুখ। 

অনুষ্ঠানে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠিত কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিবান্ধব কৃষি ব্যবস্থা, জলবায়ু-সহনশীল চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পুষ্টিকর ফসল উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে বাঁশখালীর কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব।’#

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন