শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে অন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পীরগঞ্জে অন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পীরগঞ্জে অন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাওয়ের পীরগঞ্জের গোয়াগাঁও ৭ নং পৌর ওয়ার্ড আয়োজিত সিজন-২ অন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকেলে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া।

এ সময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পৌর যুবদলের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নসরতে খোদা রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশামুল হক মিম, সাংবাদিক বুলবুল আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নূরে আলম সিদ্দিক কনক, ছাত্রনেতা শিহাব সহ অনেকেই।

টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় ৩ নং খনগাঁও  ইউনিয়ন পরিষদ দল ১০ নং জাবরহাট দলকে ৩ গোলে ও পৌরসভার ৩ নং রঘুনাথপুর ওয়ার্ড ৫ নং পালিগাও ওয়ার্ডকে ২ গোলে পরাজিত করেছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন