শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর খিলক্ষেতে অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী যুবক নিহত

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইমন হোসেন (২৪) নামের এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসক আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ইমনের বাবা টিপু সুলতান জানান, তারা মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় থাকেন। ইমন ফার্মগেট এলাকায় একটি চশমার দোকানে কাজ করত। গত দেড় মাস আগে সে বিয়ে করে। তবে বউকে এখনও উঠিয়ে আনা হয়নি। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি গ্রামে।

তিনি আরও জানান, সকালে বাসা বাইসাইকেল চালিয়ে ফার্মগেটে দোকানে কাজে যায় ইমন। সেখান থেকে হয়তো কোনো কাজে বাইসাইকেল চালিয়ে খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় যায়। সেখানে অটোরিকশার ধাক্কায় সে আহত হয়। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য খিলক্ষেত থানায় জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন