রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ঝুঁকিভিত্তিক তদারকি জোরদারে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: ব্যাংক খাতে ঝুঁকি শনাক্তকরণ ও তথ্যভিত্তিক আধুনিক তদারকি ব্যবস্থা শক্তিশালী করতে ‘রিস্ক-বেইজড সুপারভিশন (আরবিএস)’ বিষয়ে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি)–এর সহযোগিতায় গত ১৯ থেকে ২১ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রোববার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।

এ ছাড়া আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) ও বিশ্বব্যাংকের পরামর্শক, বাংলাদেশ ব্যাংকের ১৯টি নিয়ন্ত্রক ও তদারকি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও পরিচালকসহ প্রায় ১৬০ জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে মো. জাকির হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ ব্যাংককে আরও কার্যকর, দূরদর্শী ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে রূপান্তর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ড. মো. কবির আহমেদ বলেন, ঝুঁকিভিত্তিক তদারকি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তদারক কর্মকর্তাদের দক্ষতা, সততা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালায় মোট আটটি কারিগরি অধিবেশন, কেস স্টাডি, প্যানেল আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিচালনায় এসব অধিবেশনে আরবিএস বাস্তবায়নের অগ্রগতি, কম্পোজিট রিস্ক রেটিং নির্ধারণ ও মানদণ্ড, আধুনিক অনসাইট ও অফসাইট তদারকি পদ্ধতি, তথ্যের গুণগত মান ব্যবস্থাপনা, সুপারভাইজরি ইন্টারভেনশন ফ্রেমওয়ার্ক, প্রম্পট কারেকটিভ অ্যাকশন (পিসিএ) এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামোর আওতায় ব্যাংক প্রোফাইল, রিস্ক প্রোফাইল, স্কোপ ডকুমেন্ট এবং মডেল রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রণয়নের বিষয়ে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, কর্মশালার মূল উদ্দেশ্য হলো ব্যাংক খাতে এমন একটি সমন্বিত ও ভবিষ্যতমুখী তদারকি কাঠামো গড়ে তোলা, যার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি আগেভাগেই শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে তদারকি দলগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে চালু হওয়া রিস্ক-বেইজড সুপারভিশন ফ্রেমওয়ার্কের ধারাবাহিক বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা সহায়ক ভূমিকা রাখবে। এর ফলে দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এসএ/এসআর

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন