রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মারা গেছেন তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

গত ১ জুন নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন লাউতারো। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত জীবনযুদ্ধ হেরে যান এই তরুণ ফুটবলার।

অসুস্থ হওয়ার মাত্র এক দিন আগেও মাঠে খেলেছিলেন তিনি। সান্তা ফে কাপে দলের হয়ে খেলায় অংশ নিয়ে সতীর্থদের সঙ্গে জয় উদযাপনও করেছিলেন। তখন তার মধ্যে কোনো শারীরিক সমস্যার লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

লাউতারোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব কোলন দে সান জাস্তো। এক বিবৃতিতে ক্লাবটি তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে ঘোষণা দেওয়া হয়, লাউতারোর প্রতি শ্রদ্ধা জানাতে সাময়িকভাবে ক্লাবের সব কার্যক্রম স্থগিত রাখা হবে।

সান্তা ফে ফুটবল লিগও শোকবার্তায় লাউতারোর অবদান স্মরণ করেছে। তার অকাল প্রয়াণে আর্জেন্টিনার স্থানীয় ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন