সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মোজাম্মেল হক ফাউন্ডেশন

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মোজাম্মেল হক ফাউন্ডেশন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন মোজাম্মেল হক ফাউন্ডেশন। 

সোমবার (২২ জুন) সকালে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউপির পশ্চিম মনকিচর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ফাউন্ডেশনের পক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় আর্থিক সহায়তা বিতরণকালে মোজাম্মেল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য রুকনুল ইসলাম আরফাত, জসিম উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি বলেন, ‘মানবিক দায়বদ্ধতা থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মোজাম্মেল হক ফাউন্ডেশনের এ ক্ষুদ্র প্রয়াস সব সময় অব্যাহত থাকবে। আশাকরি সমাজের বিত্তবানরাও এই অসহায় পরিবারগুলোর পাশে দাড়াবে।’

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুন) ভোরে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় হাজী আহমদ আলীর নতুন বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

ছবি: ক্যাপশন> বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মোজাম্মেল হক ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন