সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ে লাইটিং ও এডিটিং কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ে লাইটিং ও এডিটিং কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৪৫ পিএম   (ভিজিট : ০)

মাগুরায় ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ে লাইটিং ও এডিটিং কর্মশালা অনুষ্ঠিত

X

মাগুরায় ওয়েডিং ফটোগ্রাফি বিষয়ে লাইটিং ও এডিটিং কর্মশালা অনুষ্ঠিত

ফটোগ্রাফিতে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আগ্রহীদের প্রশিক্ষণ দিতে মাগুরায় দুই দিনব্যাপী লাইটিং ও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ জুন) মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ কর্মশালায় মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ফরিদপুরসহ বিভিন্ন জেলার মোট ১৪ জন ফটোগ্রাফার ও আগ্রহী তরুণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় ঢাকা থেকে আগত প্রশিক্ষক সাইফ রিফাত ও সজল মল্লিক অংশগ্রহণকারীদের হাতে-কলমে ওয়েডিং ফটোগ্রাফির বিভিন্ন কৌশল, লাইটিং সেটআপ এবং আধুনিক এডিটিং বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

রোববার সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ কুমার ঘোষ, মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির প্রতি তরুণদের আগ্রহ দিন দিন বাড়ছে। সেই আগ্রহকে আরও পেশাদার পর্যায়ে নিয়ে যেতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

প্রশিক্ষণার্থীরা জানান, মাগুরায় এ ধরনের লাইটিং ও এডিটিং বিষয়ক আয়োজন এই প্রথম। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করতে উৎসাহ জোগাবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন