সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শ্রীবরদীতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদীতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ০)

আলোচনা সভা

X

আলোচনা সভা

শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল আহসান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সাংবাদিক তরিকুল ইসলাম, ফরিদ আহম্মেদ রুবেল, দ্বীপন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহানসহ বিএনপি ও  সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, বর্তমানে এ.আই এর যুগে কোনটি সঠিক কোনটি ভুল এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। বিবর্তনশীল সমাজে নতুন প্রেক্ষাপট তৈরি করছে। আমরা অনেকে ভূল তথ্য সত্য মনে করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। এতে করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। 

একটা প্রজন্ম তৈরি হয়েছে, যাদের জীবনের সাথে প্রযুক্তি জড়িত। এতে অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যা প্রচলিত মূল্যবোধ, প্রতিষ্ঠান ও জীবন পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করে দিচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন