সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাবা দিবসের একদিন পরই বাবাকে হত্যা করল ছেলে!

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

বাবা দিবসের একদিন পরই বাবাকে হত্যা করল ছেলে!

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ০)

বাবাকে পিটিয়ে হত্যা

X

বাবাকে পিটিয়ে হত্যা

রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম (৬০)। অভিযুক্ত রাকিবুল করিম (২৭) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা–বাবার সঙ্গে রাকিবুল করিমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবার মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিমের মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত রাকিবুল করিম পালিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি থানায় জানালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন