সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফ্যাসিবাদের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: আওয়ামী ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২২ জুন) কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল আরম্ভ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ প্রমুখ।

এ সময় তারা ‘আওয়ামী লীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, ‘সন্ত্রাসীদের গালে গালে জুতা মারো তালে তালে’,‘অপরাধীর ঠিকানা এই বাংলায় হবে না’,‘একটা একটা লিগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ মিছিল পূর্ববর্তী এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘আওয়ামী লীগের গুন্ডাদের যেখানেই পাওয়া যায়, সেখান থেকে ধরেই জেলে ঢোকানোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ছাত্রদলের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ জানাচ্ছি, সবাই সন্ত্রাসীদের জেলে ঢুকাতে সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে। তাই তারা সকল অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে সহযোগিতা করবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন