মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় ৫৬ হাজার টাকা জরিমানা আদায়

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

মান্দায় ৫৬ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৪৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নে ধানের হাটে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ওজনে ধান ক্রয় এবং নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গত, সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ১৩ নম্বর কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজারের ধানের হাটে অভিযান চালানো হয়। সেখানে কৃষকদের কাছ থেকে মণপ্রতি ৪১ কেজি হিসেবে ধান কেনার অভিযোগ পাওয়া যায়। পরে সত্যতা নিশ্চিত হলে দুইজন আড়তদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী মৌজায় নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরেকটি অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকের ন্যায্য অধিকার রক্ষা, বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন