মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

মেহেরপুরের গাংনীতে ৪টি ককটেল বিষ্ফোরণ, একজন গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনীতে ৪টি ককটেল বিষ্ফোরণ, একজন গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

তাবলীগ জামায়াতের নামাজপড়া দাওয়াত দেয়া নিয়ে বিতর্কের জেরে ৪টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যারাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরের মুন্সীপাড়ায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত অপরাধে রাজন (৩৫) নামের একজনকে আটক করেছে। সে ওই আব্দুর রশীদের ছেলে।

গত ১৯ জুন কাজীপুর মুন্সি পাড়া জামে মসজিদে  ৪ জন পাকিস্তানী নাগরিক তাবলীগ জামাতের জন্য আসেন।গত সোমবার লালন ভক্ত রাজনকে মাগরিবের নামাজের দাওয়াত দেন। এসময় রাজনের সাথে পাকিস্তানীদের সঙ্গী আশিকের বাক বিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।

আশপাশের লোকজন ঘটনা দেখার পরে উত্তেজিত হয়ে রাজনকে মারতে গেলে রাজন পালিয়ে গিয়ে তার নিজ বসতবাড়ির ছাদের উপর থেকে ৪ টি ককটেল রাস্তার উপরে নিক্ষেপ করে ও দেশীয় অস্ত্র নিয়ে মোহড়া দেয়।

ককটেল নিক্ষপের ঘটনায় গ্রামবাসী রাজনের বাড়ির চারপাশে অবস্থান নিয়ে ঘিরে ফেলে। পরে পুলিশ রাতেই রাজনকে আটক করে থানায় নেয়।

গাংনী থানার ওসি মোহাদ্দিদ মোর্শেদ জানান, ককটেল বিষ্ফোরনের ঘটনায় রাজন ও তার পিতা রশীদের নামে মামলা হয়েছে। ওই মামলায় রাজনকে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। রাজনের পিতা রশিদ পলাতক রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন