মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটিতে রাতভর অভিযানে আটক ২১

ফাইল ছবি

X

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাঙামাটিতে পুলিশ রবিবার রাতে বিশেষ অভিযান চালিয়েছে। এতে ২১ জনকে আটক করা হয়েছে। 

যার অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। রয়েছে বিভিন্ন মামলা ও মাদক কারবারি।

আটকদের মধ্যে রাঙামাটি কোতয়ালী থানায় ১৬জন, কাউখালি থানায় ২জন, লংগদু থানায় ১জন, বাঘাইছড়ি থানায় ১জন, কাপ্তাই থানায় ১জন রয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী পুলিশের আভিযানিক টিম থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে। 

তারা হলেন, যুবলীগ সদস্য মোঃ নুরুল হক (৫২), পিতা-মৃত আশরাফ জামান, মসজিদ কলোনী, রিজার্ভ বাজার, শ্রমিক লীগ নেতা মোঃ কবির (৫২), পিতা-মৃত ফজলুল হক,পোষ্ট অফিস কলোনী, ভেদভেদী, ৬ নং ওয়ার্ড কৃষকলীগ সহ-সভাপতি চম্পক দাশ(৫৪), ০৬নং ওয়ার্ড ‍যুবলীগের সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দীন (৪২), ০৬নং ওয়ার্ড ‍যুবলীগ সদস্য মোঃ ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমীকলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল বেগ, ০৬নং ওয়ার্ড, যুবলীগের সহ-সভাপতি মোঃ জসিম (৩৮), জেলা শ্রমীকলীগ সদস্য মোঃ নয়ন (১৯), নানিয়াচর থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিজান (৪৫), শ্রমিক লীগ নেতা মোঃ রাসেল (৩৮) ০৬নং ওয়ার্ড, স-মিল এলাকা, কাপ্তাই, শাহাদত হোসেন জীবন (৩২), পিতা- আলী আহমদ, এসপি অফিসের নীচে, রাঙ্গামাটি সদর, রাম প্রসাদ শীল (৪৫), পিতা-মৃত নিরঞ্চন শীল, বিএম মার্কেট বনরূপা, রাঙ্গামাটি, জাহিদুল ইসলাম বাবু (২৪), পিতা- মোঃ আনোয়ার হোসেন, ফিসারী ঘাট, রাঙ্গামাটি সদর, মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা-মোঃ শাহ আলম, শান্তিনগর ফিসারী ঘাট, রাঙ্গামাটি সদর, দুর্জয় কান্তি দে রিন্টু (২৬), পিতা- শ্যামল দে,হিন্দুপাড়া, স্বর্ণটিলা, রাঙ্গামাটি, হাফিজুর রহমান (২৯), পিতা-মৃত আবু সুফিয়ান, শান্তিনগর ফিসারী ঘাট, রাঙামাটি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিশেষ অভিযানে ০৭ নং ওয়ার্ড বেতবুনিয়া, যুবলীগ সদস্য, মো: রবিউল হাসান(২৬) ঘাগড়া ইউনিয়ন যুবলীগ এর সাবেক সাধারন সম্পাদক মো: নাছির উদ্দিন (৪৫) কে আটক করা হয়েছে।

কাপ্তাই থানা সুত্র জানায়,  সুইডিস পলিটেকনিক সংলগ্ন স্কুলের পশ্চিমে কাপ্তাই  আসম বস্তি সড়ক থেকে মোঃ রাশেদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে সাত পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে থানা পুলিশের অভিযানে বাঘাইছড়ি থানায় পৌর ছাত্র লীগের আহবায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ রাজ্জাক কে আটক করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন