মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে বিএনপির প্রতিবাদ মিছিল

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে বিএনপির প্রতিবাদ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা শাখার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা রেলওয়ে গেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনালে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ মিছিলটি রেলগেটসস্থ বিএনপি কার্যালয় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন রোড হয়ে বাজারের প্রধান ফটকে গিয়ে সমাবেশে রূপ নেয়। 

মিছিলে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক বহিষ্কৃত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

এ সময় মিছিলে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক নানা অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, যুবদল নেতা জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও ঈশ্বরদী বণিক সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহম্মেদ ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুমন আলী,  কলেজ শাখা ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন প্রমূখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন