মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আমানতকারী ও আমানত বাড়লেও ঋণ বিতরণ কমেছে

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংক-বহির্ভূক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত ও আমানতকারী সংখ্যা বেড়েছে। তবে কমেছে ঋণ বিতরণের পরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের গত মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতের পরিমাণ দাড়িয়েছে ৫১ হাজার ৫৫৮ কোটি ৮১ লাখ টাকা। আর গত বছরের ডিসেম্বর শেষে এ খাতে আমানতের পরিমাণ ছিল ৫১ হাজার ১২৭ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে তিন মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৪৩১ কোটি ৩৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৮৪ শতাংশ।

প্রতিবেদন বলছে, ২০২৫ সালের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানতের পরিমাণ ছিল ৪৯ হাজার ৪৮৭ কোটি ৮৩ লাখ টাকা। তিন মাস পর অর্থাৎ গত বছরের জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়ে দাড়ায় ৪৯ হাজার ৭৭৩ কোটি ৮১ লাখ টাকা। মার্চ মাসের তুলনায় জুন শেষে আমানত বেড়েছিল ২৮৫ কোটি ৯৮ লাখ টাকা বা শূন্য দশমিক ৫৮ শতাংশ।

তথ্য মতে, গত বছরের জুনের তুলনায় সেপ্টেম্বর শেষেও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়েছিল ১ দশমিক ৯১ শতাংশ। সেপ্টেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়ে দাড়ায় ৫০ হাজার ৭২২ কোটি ৮৮ লাখ টাকা।

আর গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বর শেষে আমানত বেড়েছিল শূন্য দশমিক ৮০ শতাংশ। ডিসেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়ে দাড়ায় ৫১ হাজার ১২৭ কোটি ৪৪ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ধারাবাহিক বাড়ছে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যাও।

তথ্য মতে, চলতি বছরের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা দাড়িয়েছে ৬ লাখ ২২ হাজার ৭২৬টি। আর গত বছরের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা ছিল ৫ লাখ ৭১ হাজার ৩৮২টি। সেই হিসাবে তিন মাসে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৩৪৪ টি বা ৮ দশমিক ৯৯ শতাংশ।

তথ্য মতে, ২০২৫ সালের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা ছিল ৪ লাখ ৪০ হাজার ৯০৭ টি। আর তিন মাস পর অর্থাৎ একই বছরের জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়ে দাড়ায় ৪ লাখ ৮০ হাজার ১৬৩টি বা ৮ দশমিক ৯০ শতাংশ।

এছাড়া, গত বছরের জুন মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়েছিল ১২ দশমিক ৬৩ শতাংশ। তথ্য মতে, গত বছরের সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়ে দাড়ায় ৫ লাখ ৪০ হাজার ৮২৫টি। আর সেপ্টেম্বরের তুলনায় গত বছরের ডিসেম্বর শেষে আমানতকারীর সংখ্যা বেড়েছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়ে দাড়ায় ৫ লাখ ৭১ হাজার ৩৮২টি।

তবে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত এবং আমানতকারীর সংখ্যা বাড়লেও চলতি বছরের মার্চ শেষে কমেছে ঋণ বিতরণ।

তথ্য মতে, চলতি বছরের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি দাড়িয়েছে ৭৮ হাজার ৪২৪ কোটি ৭৭ লাখ টাকা। আর গত বছরের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৭৮ হাজার ৮২৮ কোটি ৮০ লাখ টাকা। সেই হিসাবে তিন মাসে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ কমেছে ৪০৪ কোটি ৩ লাখ টাকা বা শূন্য দশমিক ৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এনবিএফআই খাতের বর্তমান স্থিতিশীল প্রবৃদ্ধি একদিকে ইতিবাচক সংকেত দিচ্ছে, অন্যদিকে ঝুঁকিগুলো স্পষ্ট করছে। আমানতে সামান্য প্রবৃদ্ধি হলেও এটি মূলত স্বল্পমেয়াদি আস্থা পুনরুদ্ধারের ফল। দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য এই খাতকে আরও স্বচ্ছতা, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকর তদারকির আওতায় আনতে হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন