মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

রামিসার মায়ের চিকিৎসার উদ্যোগ নিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার মৃত্যুর পর মানসিক আঘাত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকা তার মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার উদ্যোগ নিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম জানান, তার চিকিৎসার জন্য মানসিক রোগ, হৃদরোগ, নিউরোলজি ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের কারণে তার শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। এরইমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং ও চিকিৎসা শুরু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, রামিসার মা দীর্ঘদিন ধরে বুকে ব্যথা, নিউরোলজিক্যাল (ভার্টিগো) ও পরিপাকতন্ত্রজনিত সমস্যায় ভুগছিলেন। প্রিয় সন্তানের মৃত্যু তাকে গভীর মানসিক আঘাতের মধ্যে ফেলে।

এই পরিস্থিতিতে রামিসার বাবা অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি চিকিৎসার উদ্যোগ নেন।

পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সমন্বিত চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবেন।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন