Dhakainfo24
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

৭০তম বারের হামলার ঘোষণা আইআরজিসির

ঢাকা ইনফো২৪
মার্চ ২১, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসির) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে মার্কিন ও ইসরাইলি স্বার্থের ওপর চালানো ৭০তম বারের প্রতিশোধমূলক হামলায় ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রেস টিভিতে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সর্বশেষ এই হামলার ফলে লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে বিকট বিস্ফোরণ, আগুনের কুণ্ডলী এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এদিকে শনিবার (২১ মার্চ) ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এ হামলাগুলো প্রতিহত করতে সৌদি আরব, কুয়েত এবং ইসরাইলসহ অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে।

এছাড়াও ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান অন্তত দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানা গেছে।

সূত্র: আল জাজিরা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।