Dhakainfo24
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ শাহজাদপুরে

ঢাকা ইনফো২৪
মার্চ ২২, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সহায়তা প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ-৬ আসনের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এই বস্ত্র ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।