রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

সাঁথিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সাঁথিয়া থানা পুলিশের অভিযানে পাটগাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায়ী আমিনপুুর থানার কাপাসকান্দা গ্রামের নজরুল শেখের ছেলে সুরুজ শেখ (২৮) ও মৃত জয়দার মন্ডল এর ছেলে সাদ্দাম হোসেন (২৬) কে গ্রেফতার করে তাৎক্ষণিক সাঁথিয়া উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৭ জুন উভয় আসামিকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

একই তারিখে নাগডেমরা ইউনিয়নের বৈরাগী সোনাতলায় আরো একটি অভিযান পরিচালনা করে মাদক সেবনের  অপরাধে বৈরাগী সোনাতলা গ্রামের মৃত সামস ফকির এর ছেলে রুবেল ফকির (৩০) ও রুমি বৈরাগীর ছেলে আবু হানিফ (২৫) কে মাদক সেবনের কারনে গ্রেফতার করা হয়। পরে আসামীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২’শ টাকা জরিমানা অনাদায়ে ০২ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ওসি আনিসুর রহমান জানান, সাঁথিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান প্রতিনিয়ত পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});