সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তীব্র গরমে মেকআপ গলে যাচ্ছে, জেনে নিন টিকিয়ে রাখার সহজ উপায়

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

তীব্র গরমে মেকআপ গলে যাচ্ছে, জেনে নিন টিকিয়ে রাখার সহজ উপায়

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:১৯ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

গ্রীষ্মের তীব্র গরম আর বর্ষার আর্দ্র আবহাওয়ায় সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো মেকআপ গলে যাওয়া। 

অতিরিক্ত ঘাম ও ত্বকের তেলতেলে ভাবের কারণে ফাউন্ডেশন ফেটে যাওয়া, আইলাইনার বা মাসকারা ছড়িয়ে পড়া এবং মেকআপের স্থায়িত্ব কমে যাওয়ার মতো সমস্যায় পড়েন অনেকেই। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে দীর্ঘ সময় মেকআপ সতেজ রাখা সম্ভব বলে জানিয়েছেন রূপচর্চা বিশেষজ্ঞরা।

মেকআপ টিকিয়ে রাখার উপায়

বিশেষজ্ঞদের মতে, মেকআপের আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর অয়েল-ফ্রি বা জেল-বেসড হালকা ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, কিন্তু অতিরিক্ত তৈলাক্ত হয় না।

মেকআপ দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে প্রাইমারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণের পাশাপাশি ফাউন্ডেশনকে ভালোভাবে বসতে সাহায্য করে। একই সঙ্গে গরমের সময় লং-ওয়্যার, ওয়াটারপ্রুফ ও ট্রান্সফার-রেজিস্ট্যান্ট ফর্মুলার মেকআপ পণ্য ব্যবহার করলে ঘামেও মেকআপ সহজে নষ্ট হয় না।

ভারি ফাউন্ডেশনের পরিবর্তে হালকা স্কিন টিন্ট বা টিন্টেড ময়শ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় স্থানে কনসিলার দিয়ে স্পট-কারেকশন করলে মুখও স্বাভাবিক দেখায়।

মেকআপের পর টি-জোনে (কপাল, নাক ও থুতনি) অল্প পরিমাণ সেটিং পাউডার ব্যবহার করলে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে। সবশেষে পুরো মুখে ফিক্সিং স্প্রে ব্যবহার করলে মেকআপ আরও দীর্ঘ সময় স্থায়ী হয় এবং আর্দ্রতার প্রভাবও কম পড়ে।

এ ছাড়া অতিরিক্ত ঘাম হলে মুখ ঘষে মুছার পরিবর্তে টিস্যু বা ব্লটিং পেপার দিয়ে আলতোভাবে চেপে ঘাম শুষে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে মেকআপ নষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় এবং সারাদিন লুক থাকে সতেজ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});